Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ছেলের বিরুদ্ধে সম্মেলন করেছেন এক মা। শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মায়ের উপস্থিতিতে তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আলম শাহীন।

লিখিত বক্তব্যে শাহিনুর রহমান শাহীন বলেন, মঞ্জুর আলম পলাশ সম্প্রতি উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা আমিনুর রহমানের কাছে সাতটি গাছ বিক্রয় করি, যার মূল্য ৫৫ হাজার টাকা। ওই গাছ কাটার করার সময় আমরা উপস্থিত ছিলাম, সেখানে কোন প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। পলাশের চিরাচরিত স্বভাব এরকমই। সে বিভিন্ন সময় আমাদের পরিবারের সবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে থাকে। স্বামীর মৃত্যুর আগে থেকেই আমরা মঞ্জুর আলম পলাশ থেকে আলাদা থাকি। জীবিত অবস্থায় আবুল হোসেন সম্পত্তি ভাগ বন্টনের জন্য বন্টননামা রেজিস্ট্রি করার জন্য দলিল লেখক শেখ ইমারত হোসেনের কাছে দেয়। কিন্তু মঞ্জুর আলম পলাশ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে সেই বন্টননামা রেজিস্ট্রি করতে দেয়নি এবং সম্পত্তি ভাগাভাগি যাতে না হয় সে জন্য বিভিন্ন সময় মঞ্জুর আলম পলাশ আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে। আবুল হোসেনের মৃত্যুর পর জমি বন্টন নিয়ে পারিবারিকভাবে বিভিন্ন সময় এলাকার চেয়ারম্যানের ও থানায় বসাবসি হলেও কোন সমাধান হয়নি। কিছুদিন আগে মঞ্জুর আলম পলাশ জমাজমির বিষয়ে জিয়াউল আলম উজ্জলকে মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। বাজারের ঘরগুলো সে নিজেই ভাড়া দিয়ে ডিড করে দিয়ে টাকাগুলি একাই ভোগ করে। মাঠের জমিগুলো একাধিকবার বন্ধক রেখেছে। বিভিন্ন সময় তার ধার দেনা আমরা জমি বিক্রি করে পরিশোধ করেছি। বর্তমানে কোন আপোস বন্টননামা না করেই সে নিজ ইচ্ছামত শরিকানা জমির পজিশনগুলো বিক্রি করে দিচ্ছে।

আর থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

উল্লেখ্য যে, মঞ্জুর আলম পলাশ নিজেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দাবি করলেও সে আদতে সুবিধাবাদি। সংবাদ সম্মেলনে মঞ্জুর আলম পলাশকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, রোকেয়া বেগম, রেহেনা পারভিন, উজ্জ্বল, শিরিনা পারভীন তুলি, রোকসানা পারভীন প্রমুখ।

কেশবপুর ছেলে বিরুদ্ধে মা সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.