Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার দুপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেন কার্ডধারীরা। কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে যশোর-চুকনগর সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, শহরের পুরাতন বাসস্টান্ডের একটি গোডাউনে ডিলার আব্দুল বারিক পৌরসভার এক, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের ৬০৫ জন কার্ডধারীর মাঝে বৃহ¯পতিবার সকাল থেকে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি করছিলেন। কিন্তু দুপুর একটার দিকে ৬০৫টি কার্ডের পণ্য শেষ হয়ে গেলে গোডাউন বন্ধ করে দেয়া হয়। এরপরও গোডাউনের বাইরে অসংখ্য কার্ডধারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা পণ্য না পেয়ে গোডাউনের সামনে যশোর-চুকনগর সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দু’পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে মানুষ। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ সময় উপস্থিত হন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। পণ্য না পেয়ে সড়ক অবরোধ করা বিক্ষুদ্ধ কার্ডধারীদের উদ্দেশ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকার পরেও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী এক সপ্তাহের ভেতর টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।

টিসিবির ডিলার আব্দুল বারিক বলেন, তাকে পৌরসভার এক, সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে নির্ধারিত ৬০৫টি কার্ডধারীর ভেতর পণ্য বিতরণের জন্য মালামাল দেয়া হয়। ৫৪০ টাকা মূল্যের এ পণ্যের প্যাকেজে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই লিটার তেল। কিন্তু দুপুর একটার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মাঝে বিতরণ হয়ে যায়। নতুন কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ না থাকলেও তারা উপস্থিত হন। পণ্য না থাকায় গোডাউন বন্ধ করে দেয়া হয়।

কেশবপুর টিসিবি পণ্য সড়ক অবরোধ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.