Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৩, ২০২৫

কেশবপুরে ট্রাকের চাপায় নিহত ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
কেশবপুরে ট্রাকের চাপায় নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ট্রাকের চাপায় গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যকুল গ্রামের ইউপি মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মাদারতলায় সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় যশোর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল বিশ্বাস ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় নিয়ে যাওয়া হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের চালক এবং হেলপার দুজনেই পালিয়ে গেছেন।

কেশবপুর ট্রাকের চাপা নিহত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.