Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকের ওটি সিলগালা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুর ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে বুধবার রাতে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই ক্লিনিক বন্ধ করে দেন। এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কেশবপুর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনরা জানান, মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী প্রসূতি শম্পা খাতুনকে (৩২) কে বুধবার দুপুরে কেশবপুর শহরের ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে সিজারের জন্য ভর্তি করেন। সন্ধ্যার পর কেশবপুর সরকারি হাসপতালে ডাক্তার নাজিয়া নওরীণ জিসান শম্পা সিজার করলে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সিজারের পর রোগির অবস্থা আশংকাজনক হলে ওই রাতেই শম্পাকে খুলনা রেফার্ড করে ক্লিনিক কর্তৃপক্ষ। খুলনা যাওয়ার পথে রোগী মারা যায়।
সিজারের পর রোগী মারা যাবার ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসানুল মিজান রুমি গতকাল বেলা ১১টায় ক্রিস্টাল ডায়াগনস্টিক ও হাসপাতাল পরিদর্শন করে ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ করে দেন।
নিহতের পরিবার, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি দুপুরে মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সম্পা খাতুনকে তার মা সুফিয়া বেগম সিজারিয়ান অপারেশনের জন্য কেশবপুর পৌর শহরের বেসরকারি ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যার পর কেশবপুর সরকারি হাসপাতালের ডা. নাজিয়া নওরীম জিসান প্রসূতি সম্পার সিজারিয়ান অপারেশনের পর একটি পুত্র সন্তানের জন্ম হয়। সিজারের পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই সম্পাকে খুলনা রেফার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে খুলনা যাওয়ার পথে রোগী মারা যায়। ওই সময় ক্লিনিক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোগীর স্বজনদের ম্যানেজ করে তড়িঘড়ির মধ্যে দিয়ে মৃত রোগীর ছাড়পত্র দিয়ে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেয়।
নিহতের স্বামী মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, ডাক্তারের ভুল অপারেশনের কারণে হয়তো আমার স্ত্রী মারা গেছে। প্রসূতির মৃত্যুর বিষয়ে ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের মেডিকেল ব্যাবস্থাপক রেজাউল ইসলাম বলেন, ওই রোগীর অবস্থা ভর্তির আগে থেকেই খারাপ ছিলো। সরকারি হাসপাতালের ডা. নাজিয়া নওরীম জিসান সিজারিয়ান অপারেশন করেছেন এবং এ্যানেস্থেসিয়া ডা. অঞ্জলি রায় দ্বারা অজ্ঞান করা হয়েছিলো। অপারেশনের পর রোগীর প্রেসার বেড়ে গিয়ে খিচুনি শুরু হয়। রোগির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা রেফার করা হয়। পরবর্তীতে খুলনায় যাওয়ার পথে রোগীর মৃত্যু হয়।
ক্লিনিকের ম্যানেজার শফিকুর রহমান মিলন জানান, অপারেশনের পর রোগির প্রেসার বেড়ে গিয়ে খিচুনি শুরু হয়। এরপর রোগির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা রেফার্ড করা হয়। পরবর্তীতে রোগী মারা যায়। ডাক্তার নওরীণ জিসানের মোবাইলে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.