Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
  • যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
  • পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
  • যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত
  • যশোরে খাস জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা
  • চার শতকের ঐতিহ্যের সাক্ষী আতিয়া মসজিদ
  • শপথের প্রথম দিনেই মাগুরা হাসপাতালে এমপি মনোয়ার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে যুবলীগ নেতার মিল ও অফিস ভাংচুর

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা

কেশবপুর যুবলীগের যুগ্ম আহবায়ক পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুলের ভাতিজা আবু সাইদ লাভলুর ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যক্তিগত অফিস রোববার রাতের আঁধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে ঘটনাস্থলে যেয়ে দেখা গেছে দুর্বৃত্তরা কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাঁজিয়া বাজারের ব্যবসায়ী আবু সাইদ লাভলুর মাছের ঘের ভেড়ি, ধান গম, হলুদ, মরিচ মাড়াইয়ের মিল ও ব্যক্তিগত অফিস ঘর দুর্বৃত্তরা ভাংচুর করে ক্ষতি সাধন করেছে।

আবু সাইদ লাভলুর মিল ঘরের এক কর্মচারী বলেন শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর হতে লাভলু ভাই এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। রোববার রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে মিল ও অফিস ঘর ভাংচুর করে। তবে স্থানীয়দের দাবি যুবলীগ নেতা হওয়ায় হাসিনা সরকারের আমলে চাঁদাবাজি, গ্রেফতার বাণিজ্যসহ নানাভাবে এলাকাবাসীকে হয়রানি করছে। যে কারণে এলাকাবাসী তাদের উপর ক্ষুব্ধ।

এ বিষয়ে কেশবপুর যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাইদ লাভলু মুঠোফোনে জানান, রাজনৈতিক কারণে বর্তমানে আমি আত্মগোপনে রয়েছি। এই সুযোগে পাঁজিয়া ইউনিয়ন একদল সন্ত্রাসীরা এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিলঘর ও ব্যক্তিগত অফিস ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করেছে। ভাংচুরকারীদের ণ্ডমকিতে তিনি এলাকায় এসে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলেও জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.