Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় পাউবো’র জমি উদ্ধার ; একাধিক পরিবার বাস্তুচ্যুত  
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা

খুলনার পাইকগাছায় পানিউন্নয়ন বোর্ডের অফিস কলোনীর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত এক্সকাভেটর (ভেকু) মেশিনে পৌর সদরের অফিস কলোনীর গাছপালাসহ ১১ থেকে ১৫ টি বসতবাড়ির সবগুলো স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেন।

ভ্রাম্যমাণ আদালত খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (আরডিসি) আরিফুজ্জামান আরিফের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট ফজলে রাব্বি।

এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম রিফাত বিন রফিকসহ স্থানীয় পাউবো কর্মকর্তারা।

জানা গেছে, পাউবো’তে চাকরিকালে আ. খালেক, রশিদ, মফেজসহ ১১-১৪ পরিবার অফিস কলোনির ভিতরে ঘরবাড়ি বেঁধে বসবাস করতেন। তাদের অবসর জীবন এমনকি মৃত্যুর পরেও তাদের পরিবারবর্গ এ জমিতে বসবাস করে আসছেন।

এ বিষয়ে পাউবো’র বিভাগীয় উপ-প্রকৌশলী রিফাত বিন রফিক জানান, সরকারি  জায়গা ছাড়তে সর্বশেষ ১ মাস পূর্বেও অবৈধ দখলকারীদের নোটিশ দেয়া হয়, কিন্তু তারা কোন গুরুত্বই দেয়নি। শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জমি উদ্ধার করা হয়েছে।

এদিকে কয়েক যুগের বসবাসের ঘরবাড়িসহ সহায় সম্পদ হারিয়ে সখিনা বিবি, রশিদ, খালেক, মফেজসহ একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারি ও কান্না থামছে না।  তাদের আক্ষেপ বিগত  ৪০ বছরের সংসার জীবনের এ পর্যায়ে সবকিছু হারিয়ে বৃদ্ধ মা-বাবা-শিশু সন্তানদের নিয়ে এখন কোথাও ঠাই হবে!

এদিকে উচ্ছেদকালে স্থানীয় তারক সানা দাবি করেন, বাতিখালী মৌজার এসএ ২৬৯ খতিয়ানের সাড়ে ৬২ শতক এ জমি আমার পরিবারের সুভাষ সানা মহিম, বিধান গংদের।

বর্তমার জরিপে রেকর্ড ও কর খাজনাও পরিশোধ।

তিনি আরো জানান, পাউবো’র বিরুদ্ধে আদালতে মামলা ও উচ্ছেদের পূর্বে আমরা কোন নোটিশ পায়নি।

এ বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুজ্জামান আরিফ সাংবাদিকদের জানান, কার কি কাগজপত্র আছে সেটা দেখার বিষয় আমার না। আমি অভিযানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে দায়িত্ব পালন করছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.