Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
বাণিজ্য সহজীকরণে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বন্দর চেয়ারম্যানের
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মাঞ্জুরুল মান্নান।

বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের প্রশাসনিক কার্যালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বন্দরের সার্বিক কার্যক্রম, পণ্য খালাসে জট কমানো, অবকাঠামোগত উন্নয়ন, কাস্টমস ও পরিবহন সংক্রান্ত নানা সমস্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের বৃহত্তম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা, ট্রাকজট, পণ্য খালাসে বিলম্ব এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতির কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত সময় ও ব্যয় গুনতে হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।

চেয়ারম্যান মাঞ্জুরুল মান্নান ব্যবসায়ীদের বক্তব্য শেষে বলেন, বেনাপোল স্থলবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরে সরকার কাজ করছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা, ট্রাকজট নিরসন এবং ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যমান সমস্যার সমাধানে দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স এবং পণ্য লোড-আনলোডের জন্য আধুনিক ক্রেন ও ফর্কলিফট সরবরাহ করা হবে।

তিনি বলেন, বন্দর সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ অন্যান্যরা।

বৈঠকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ নেন উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ। জানাজা শেষে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

বন্দর চেয়ারম্যান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.