Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর পৌর কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে মামলা : আটক ২

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে পৌর কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে। এক ভাঙাড়ি ব্যবসায়ীকে ফাঁদে ফেলে সোনার চেইন, মুঠোফোন কেড়ে নিয়ে ভয় দেখিয়ে দুই লাখ টাকা নেয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী উপজেলার কায়েমখোলা গ্রামের বাচ্চু রহমান (২৯) এজাহারে উল্লেখ করেছেন, একই এলাকায় বাড়ি শুনে এক নারীর (২২) সঙ্গে মুঠোফোনে তাঁর সখ্য তৈরি হয়। গত বৃহস্পতিবার ওই নারী সকাল ১০টার দিকে বাচ্চুকে কেশবপুর আলিয়া মাদ্রাসার সামনে আসতে বলেন। তিনি সেখানে গেলে তাঁকে বায়সা এলাকার জিল্লুর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে আলতাপোল এলাকার জাহিদ হাসান (২৮), সোহান হোসেন (২৮), বায়সা এলাকার মো. সামি (২৫), মো. ইমরান (২৪), মো. শাহিন (২৮), কলারোয়া উপজেলার মো. মিলন (৩০), পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেনসহ (২৮) আরও কয়েকজন ছিলেন।

বাচ্চুকে ঘরে বসিয়ে ওই নারী সেখান থেকে চলে যান। পরে তার (বাচ্চুর) কাছে থাকা একটি সোনার চেইন, একটি মুঠোফোন কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করা হয়। তিনি ভয়ে দুই লাখ টাকা দিতে রাজি হন। পরে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কবির হোসেনের নির্দেশে জাহিদ হাসান ও সোহান হোসেন তাকে সঙ্গে নিয়ে মণিরামপুর উপজেলার এক পরিচিত ব্যবসায়ীর কাছে যান। ওই ব্যবসায়ী তাকে ১ লাখ টাকার চেক দেন। আরও এক লাখ টাকা তিনি বিভিন্ন মাধ্যম থেকে তুলে পরিশোধ করেন। পরে বাচ্চু রহমান বাদী হয়ে শুক্রবার কেশবপুর থানায় সাতজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। পরে এটি মামলা হিসেবে রুজু হয়।

এ বিষয়ে কাউন্সিলর কবির হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, চাঁদাবাজির মামলায় জাহিদ হাসান ও সোহান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.