Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৫

যবিপ্রবিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ফার্মাসিউটিক্যাল শিল্পের সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ফার্মাসিউটিক্যাল শিল্পের সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
{"data":{"pictureId":"179748aa4a414c31bb46f965639ddab0","appversion":"7.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"hd_quality_face"},{"panel":"brightness"},{"panel":"light_sensitive"}]},"effect_type":"tool","effect_id":"edit"},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[],"capability_key":["edit"],"capability_extra_v2":{"edit":[{"panel":"hd_quality_face"},{"panel":"brightness"},{"panel":"light_sensitive"}]}}"}
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণার সুযোগ ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিকালে রসায়ন বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ ধরনের সেমিনার থেকে লদ্ধ জ্ঞান ফার্মা জগতে তোমাদের ভালো কিছু শিখাতে সাহায্য করবে। ফার্মাসিউটিক্যাল শিল্প একটি বড় সেক্টর তোমাদের ক্যারিয়ার গঠনের জন্য। ক্যারিয়ার উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা থাকতে হবে তোমাদের। একাধিক পরিকল্পনা থাকলে একটি বিফলে গেলেও আরেকটি পথ তোমাদের জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে মূল বক্তা ছিলেন বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল আলিম। তিনি “রিসার্চ অপর্চুনিটিস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন ফার্মাসিউটিক্যাল ইণ্ডাস্ট্রিস” বিষয়ক বিস্তারিত তথ্য স্লাইড আকারে আলোকপাত করেন।

সেমিনারে বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কোরবান আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আনিস-উল-হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন চন্দ্র মোহন্ত, সহকারী অধ্যাপক ড. বাবলু হিরা মন্ডল, ড. মো. আজিজুর রহমান খান, ড. মো. শহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সেমিনার পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দার জিম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.