Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৫

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ ভ্যান থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার ফরিদুল ইসলাম ও দুলাল হোসেন।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরতলীর খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২ নম্বরের একটি বাসাবাড়ির মালামাল বোঝাই মিনি পিকআপকে থামিয়ে তল্লাশি শুরু হয়। তল্লাশিকালে পিকআপের ভেতরে থাকা একটি খাটের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা জব্দ করা হয়। বস্তাটি খুলে আনুমানিক ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ

আটকদের পাশাপাশি পিকআপের চালক জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম আপেলকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারা জানান, ‘ট্রাক লাগবে’ নামের একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া নেয়া হয়েছিল।

মালিকের নির্দেশে তারা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে মালামাল লোড করেন। তাদের বলা হয়েছিল, একজন ব্যক্তি তার বোনের বাড়িতে এসব মালামাল নিয়ে যাবেন।

এ বিষয়ে ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু হাসান নিশ্চিত করেন যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের ঘটনায় চালক ও হেলপারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পিকআপে থাকা আটক দুজনই মূলত এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
আবু হাসান আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া এই গাঁজার চালানের সঙ্গে আরও তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের নামেও মামলা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.