Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার সকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের মেইন বাজার চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। আজকের দিনটিকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আওয়ামী লীগ সরকার বাকশালি কায়দায় দেশ চালাচ্ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যকে একদল পথভ্রষ্ট সেনা হত্যা করেছিলেন। তখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন খন্দকার মোস্তাক। দেশ যখন অন্ধকারে নিমজ্জিত ছিলো, সে সময় এদেশের দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র শরাফত হোসেন, আতিয়ার রহমান, মোমিন মনোয়ার, এমদাদুল হক, খায়রুল ইসলাম, লাভলু, অরুন, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা জুলফিকার আলি রাজা, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন আল আমিন, বকুল, পিয়াস সহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোটচাঁদপুর জাতীয় বিএনপি বিপ্লব সংহতি দিবস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে সক্রিয় প্যাথলজি রিপোর্ট জালিয়াতি চক্র !

July 30, 2026

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.