Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. আমানুল্ল্যাহর অপসারণ দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

অধ্যক্ষ আমানুল্ল্যাহকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এদিন সকালে তিনি কলেজে আসার সাথে শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের একপ্রকার চাপা দিয়ে তিনি মোটরকাইকেলে করে পালিয়ে যান।

সরেজমিনে দেখা যায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হ্যাণ্ডমাইক ও হাতে প্লেকার্ড নিয়ে তার বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে স্লোগান দেয়াসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ করে দেন।

আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী হাবিবুর রহমান জানান অধ্যক্ষ আমানুল্ল্যাহ একজন নাস্তিক ও সমকামি লোক। তিনি নিজের লেখা বই, ফেসবুক পোস্ট ও কলেজের ক্লাসে নানা কুরুচিপূর্ণ কথা বলেছেন। এমনকি তিনি কলেজ ক্যাম্পাসে সমকামিতায় জড়ানোর পাশাপাশি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নবী বলে প্রচার এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমন মানুষকে আমরা আর অধ্যক্ষ হিসেবে দেখতে চাইনা। আলী হোসেন নামে অপর শিক্ষার্থী জানান অধ্যক্ষ আমানুল্ল্যাহ একজন শাহাবাগি, ফ্যাস্টিট ও নাস্তিক তাই তার এ কলেজে থাকার সুযোগ নেই। তাকে পদত্যাগ করতেই হবে, তিনি লিখিতভাবে পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলতেই থাকবে।

খোঁজ নিয়ে জানা যায় প্রায় ৭ মাস আগে ঝিনাইদহের কোটচাঁদপুর কে.এম.এইচ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে তিনি কলেজের ক্লাস রুম দখল করে সংসার পাতা, অফিসের এসি খুলে নিজ রুমে লাগানো, কলেজের গাছ কর্তন, পুকুর দখল, ক্লাসে ছাত্রীদের সামনে কুরুচিপূর্ণ আলোচনা ও সমকামিতার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে অধ্যক্ষ শেখ মো. আমানুল্যাহ তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কলেজের উন্নয়ন করতে গিয়ে একটি মহলের ষড়ষন্ত্রের শিকার হয়েছি। আপনারা সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে দেখেন আদৌ আমার কোন দোষ আছে কিনা।

অধ্যক্ষ কোটচাঁদপুর সরকারি কলেজ বিক্ষোভ শিক্ষার্থী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.