Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরা ইসলামী আন্দোলনের সভা ও গণমিছিল

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাও. সুয়াইব আহম্মেদ বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পরাজয় হয়েছে। এখন পরাজিত শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিচ্ছে। আমরা বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা নিশ্চিত পথভ্রষ্ট। এ ব্যাপারে পবিত্র আল-কোরআনে কঠোর নিষেধাজ্ঞা এসেছে।’

রোববার ইসলামী আন্দোলন যশোরের খাজুরা সাংগঠনিক থানা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি একথা বলেন। বিকেলে ৫টায় খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মাও. মুজাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাও. নাজমুল হুদা, যশোর জেলা শাখার সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, খাজুরা থানা শাখার ইমাম কাম অডিটর মাও. মনিরুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের ও ছাত্র আন্দোলনের সভাপতি আলিউল ইসলাম।

আলোচনা সভার পর দলীয় নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ঈদগাহ মাঠ থেকে একটি গণমিছিল বের হয়। এতে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.