Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খাজুরা বাসস্ট্যান্ডে চলছে ইজিবাইক থেকে চাঁদাবাজি

banglarbhoreBy banglarbhoreMay 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে কয়েক বছর ধরে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইক থেকে বেশুমার চাঁদাবাজি করে চলেছে স্থানীয় একটি চক্র। জুয়েল নামে এক বিতর্কিত যুবকের নেতৃত্বে ইজিবাইক কেন্দ্রিক চাঁদাবাজ সিন্ডিকেট এই অনৈতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। ওই চক্রের সদস্য আইউব হোসেনসহ কয়েকজন প্রকাশ্যে এই চাঁদাবাজি করে চলেছে বলে অভিযোগ।

গত বছর চক্রের আইউব ও রিপন গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেও থেমে থাকেনি চক্রটির। খাজুরা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া ইজিবাইক প্রতি তারা প্রতিদিন আদায় করছে ৫০ টাকা করে। আর প্রতিদিন শতাধিক চালক জিম্মি দশায় পড়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।

টাকা আদায়ের সময় চক্রের লোকজন স্থানীয় ফাঁড়ি পুলিশের নাম ভাঙিয়ে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় উপশহর ফাঁড়ি পুলিশের কতিপয় সদস্য এই চাঁদাবাজির ঘটনা অবগত থাকলেও অজ্ঞাত কারণে নিরব রয়েছে। ভুক্তভোগী চালকেরা চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

খাজুরা বাসস্ট্যান্ড এলাকা ও ভুক্তভোগী ইজিবাইক চালকদের একাধিক সূত্র থেকে তথ্য মিলেছে, খাজুরা স্ট্যান্ড থেকে মাগুরা রুটে আসা যাওয়া করা ইজিবাইকে চালকদের জিম্মি করে সকাল থেকে রাত পর্যন্ত চলে চাঁদাবাজি। খাজুরা বাস স্ট্যান্ড থেকে শহরের রুটে ইজিবাইক চালালে প্রতিদিন ২০ টাকা করে আদায় করা হয়। খাজুরা বাস স্ট্যান্ড, উপশহর এলাকা থেকে যশোর মাগুরা সড়কে ইজিবাইক ঢুকলেই আদায় করা হচ্ছে ৫০ টাকা করে। উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে বাহাদুরপুর মনোহরপুর, ইছালী ও খাজুরা পর্যন্ত আসা যাওয়া করা বাইকগুলো থেকে এই হারে চাঁদা আদায় করা হয়। এছাড়া আড়পাড়া মাগুরা ও সীমাখালী থেকে কোনো ইজিবাইক উপশহর খাজুরা স্ট্যান্ডে আসলে তাদের কাছ থেকেও টাকা আদায় করা হয়। ইজিবাইক ও অন্যান্য পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ সুপারের কঠোর হুঁশিয়ারি সত্বেও খাজুরা বাস স্ট্যান্ডের চক্রটি স্থানীয় ফাঁড়ির কতিপয় সদস্যকে ম্যানেজ করে এখানে চাঁদা আদায় করে বলে অভিযোগ। আর রাতে খাজুরা বাসস্ট্যান্ডের দুটি দোকানে চলে চাঁদার টাকার বাগাভাগি।

এদিকে কয়েকজন ইজিবাইক চালক ও চালক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন ওই চক্রটি স্থানীয় ফাঁড়ি পুলিশের সামনেই ওই টাকা আদায় করে। উপশহর ফাঁড়ির দুই সদস্যকে প্রতিদিন এক হাজার করে প্রতি মাসে ৩০ হাজার টাকা দেয় বলে জাহির করে চাঁদা উঠাচ্ছে চক্রটি। শেখহাটি ও ঘোপ কবরস্থান পাড়ার একটি চিহ্নিত চক্র এর নেতৃত্বে রয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরীর সাথে কথা বললে তিনি জানিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। নির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী ইজিবাইক চালকেরা তাকে তথ্য দিলে কিংবা অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অভিযোগের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে কার্যকরি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.