Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে
  • চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
  • শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • যশোরে হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ গ্রেফতার
  • যশোর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
  • খালপাড় পড়ে ছিলে কাজল কুমার ঘোষের মরদেহ
  • যশোরে বইমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালপাড় পড়ে ছিলে কাজল কুমার ঘোষের মরদেহ

banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৬No Comments২ Views
Facebook Twitter WhatsApp
খালপাড় পড়ে ছিলে কাজল কুমার ঘোষের মরদেহ
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীশ্রী জামিরা কালি মন্দিরের উত্তর পাশে কাঁধ বাড়ির খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর দুপুর ও রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে যান। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মে ২২, ২০২৬

ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে

মে ২২, ২০২৬

চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মে ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.