Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে
  • চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
  • শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • যশোরে হত্যা, অস্ত্র ও মাদক মামলার আসামি ‘ভাগ্নে ইমন’ গ্রেফতার
  • যশোর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
  • খালপাড় পড়ে ছিলে কাজল কুমার ঘোষের মরদেহ
  • যশোরে বইমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে

banglarbhoreBy banglarbhoreমে ২২, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় মিম হত্যা মামলায় পাঁচজন কারাগারে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদ
ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটককৃতদের মধ্যে এজাহারভুক্তরা হলেন-ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আমিনুর ইসলাম, ওহিদুল ইসলাম, মল্লিকপুরের বুলু হোসেন, কীর্তিপুরের রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেজনক হিসেবে মল্লিকপুরের জুয়েল হোসেন।

পুলিশ জানায়, নিহত আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। পাশাপাশি বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য পর্যালোচনা করে মামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মে ২২, ২০২৬

চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মে ২২, ২০২৬

শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

মে ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.