Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল ও জানের সাদকা প্রদান, প্রার্থনা অব্যাহত রয়েছে। বুধবার বিএনপি অঙ্গ সংগঠনসহ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির উদ্যোগে গণতন্ত্রের মাতার সুস্থতায় বিশেষ প্রার্থনা করা হয়।

বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যাপন অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আপোসহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় ঘোপ কবরস্থান মসজিদ মাদ্রাসায় জানের সাদকা হিসেবে ছাগল প্রদান করেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া ও বিশেষ প্রার্থনা অব্যাহতওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যশোর সার্কেল -২ এর কার্যালয়ে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যশোর সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার। বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেলের-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, সার্কেল-২ এর নির্বাহী প্রকৌশলী জিএম মাহমুদ প্রধান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান, সহ-সভাপতি কামরুল ইসলাম হেলাল, আব্দুল খালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক নুর উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটি আয়োজিত বিশেষ প্রার্থনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট।

অব্যাহত খালেদা জিয়া দোয়া প্রার্থনা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.