Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৪

‘খুনিদের পক্ষ নিয়ে যারা রাজপথে নামবে তাদেরকেই প্রতিহত করা হবে’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শহরের ভূষণ রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাসস্টান্ড ট্রাফিক আইল্যন্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে কালীগঞ্জ পৌর আ.লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, খুনিদের পক্ষ নিয়ে যারা রাজপথে নামবে তাদেরকে আমরা প্রতিহত করব।

খুনীদের সহযোগীরা এ শহরে ঘাপটি মেরে আছে। তাদেরকেও আটক করে আইনের আওতায় আনার দাবী জানান। তিনি বলেন, খুনীরা এমপি আনারকে হত্যা করে কালীগঞ্জের ৫ লক্ষাধিক মানুষকে এতিম করেছে।

হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১৩ জুলাই মেইন বাস টার্মিনালে প্রতিবাদ সভার আয়োজন করবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল।

প্রায় সহস্রাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে ওই বিক্ষোভ মিছিলে আরো অংশ নেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, বারবাজার ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন হোসেন ও কালীগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.