Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
  • যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
  • সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
  • মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • পাইকগাছায় চিকিৎসা সহায়তা দিলেন বিএনপি নেতা এনামুল
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে সরকারি জমি ও খালের পাড়ের গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সম্পদ আত্মসাৎকারী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

রোববার সরেজমিন তদন্ত ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি গণমাধ্যমকে এই কঠোর অবস্থানের কথা জানান। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন।

এনায়েতপুর গ্রামের স্লুইস খালের পাশে লেবুতলা-তেলকুপ সড়কের গাছ কাটার স্থান পরিদর্শনের পর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, কাগজপত্র ও ম্যাপ অনুযায়ী এটি পানি উন্নয়ন বোর্ডের জমি। একটি কুচক্রী মহল সরকারি ছুটির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই গাছগুলো সাবাড় করেছে। জনগণের সম্পদ রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই লুণ্ঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও যোগ করেন, জেলা পরিষদের পক্ষ থেকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার বিস্তারিত আলোচনা হয়েছে।

এদিকে গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীদের ওপর হামলা ও হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদ প্রশাসক। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই নগ্ন হামলা চালিয়েছে তাদেরও রেহাই নেই। গাছ চুরি এবং সাংবাদিকদের ওপর হামলা-উভয় অপরাধের জন্যই দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানিয়েছেন, মামলার জন্য প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করা হচ্ছে। সরকারি সম্পদ চুরির এই ঘটনায় দ্রুতই থানায় মামলা করা হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই চক্রটি নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তবে জেলা পরিষদ প্রশাসকের এই কঠোর অবস্থানের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

যশোর জেলা পরিষদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

মার্চ ২৯, ২০২৬

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মার্চ ২৯, ২০২৬

যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি

মার্চ ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.