Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
  • পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ
  • বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর দাফন সম্পন্ন
  • খাবারে চেতনানাশক মিশিয়ে এক সন্তানের জননী ধর্ষণ
  • ইসলামী ব্যাংক চেয়ারম্যানের নিয়োগ বাতিল দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরার মহম্মদপুর উপজেলার ৩নং দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন ‘মীম ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ভাটরা ও কুমরুল গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মারুফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তারা আরও জানান, ইটভাটার জমির ওপর দিয়ে ফসল নেয়াকে কেন্দ্র করে খায়রুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে।

এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে জড়িত।

বক্তারা দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, উক্ত ইটভাটার মালিক নাগড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মোল্লা।

ইটভাটা মহম্মদপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ৩, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল

জুন ৩, ২০২৬

যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.