Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৭, ২০২৬

নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবা টিপু মোল্যার (৫৮) জানাজায় অংশ নিয়েছেন ছেলে জিসানুর রহমান জিসান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতা।

শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার যদুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জিসান সদর বাঁশগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভাংচুর ও মারধর মামলায় কারাগারে আছেন।

জানা যায়, ১৬ জুলাই সন্ধ্যায় নড়াইল শহর থেকে উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন জিসানের পিতা টিপু মোল্যা। পথে সুম্ভডাঙ্গা গ্রামের নাজমুল কাজীর বাড়ির সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তার পাসে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে, নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর, আইনি প্রক্রিয়ায় ছেলে জিসানকে কারাগার থেকে বেলা সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত, ৩ ঘণ্টার জন্য পেরোলে মুক্তি দেন নড়াইল জেলা কারাগার কর্তৃপক্ষ। পরে সদর থানা পুলিশের সহযোগিতায় জিসানের বাবার নামাজে জানাজাসহ কর্মচন্দ্রপুর কবরস্থানে দাফন সম্পন্ন শেষে আবারও কারাগারে পাঠানো হয় তাকে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় শুক্রবার দুপুরে তার বাবার জানাজায় জিসানকে নিয়ে যাওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার সদ্য সাবেক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হানের (৩৫) অফিসকক্ষে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাঁধা দেয়াসহ কর্মকর্তাকে মারধরের অভিযোগ এনে গত (২৮ জুন) জিসানুর রহমানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। সেই মামলায় কারাগারে রয়েছেন জিসান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.