Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

এক নারী ও তার শিশু সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বেনাপোল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

ওই নারীর নাম রেশমা বিবি। তিনি ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ।

রেশমা বিবির দাবি, ভারতের বোম্বে এলাকায় কাজের সন্ধানে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন। পরে তাকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়, এই আশা নিয়ে যে এখান দিয়ে তিনি আবার ভারতে ফিরতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি ও তার শিশু সন্তান অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ  আশরাফ হোসেন বলেন, “এ বিষয়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। বিষয়টির সমাধান হয়তো বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে।”

অন্যদিকে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “এ বিষয়ে আসলে আমাদের করণীয় কিছু নেই। এটি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।”

এদিকে সীমান্ত এলাকায় অবস্থানরত ওই নারী ও তার ছোট শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টি বিবেচনা করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নারী ও শিশুটির পরিচয় যাচাই এবং নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

উল্লেখ্য, রেশমা বিবির বর্ণিত ঘটনার স্বাধীন সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.