Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইয়েলি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গাজাগামী মানবিক ফ্লোটিলায় দখলদার ইসরাইলের হামলা ও বাধার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘জুলাইকন্ঠ বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গ্লোবাল সামিট ফ্লোটিলায় মানবাধিকার ও সংবাদকর্মীরা গাজায় খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইসরাইলি বাহিনী তাদের বাধা দেয়। বিশ্বের কোনো মুসলিম দেশ এই নৃশংসতার প্রতিবাদ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ইসরাইল একটি আগ্রাসী রাষ্ট্র, যারা মানবতা ও ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। তারা গাজাকে ধ্বংস করে দখল করতে চায়। বক্তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানান, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ইসরাইলি সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সংগঠক তসলিম-উর-রহমান, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক নুরুজ্জামান প্রমুখ। সমাবেশে থেকে নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে যেয়ে শেষ হয়।

ইসরাইয়েলি গ্লোবাল প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ যশোর সুমুদ ফ্লোটিলায় হামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.