Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২, ২০২৪

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা:
যশোরের চৌগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে পাশাপোল ইউনিয়নের রানিয়ালী গ্রামের আব্দুল হকের স্ত্রী। ১ জুলাই রাত ১০টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার বছরের একটি শিশুসহ ৪ সন্তানের জননী রাবেয়া বেগম সোমবার রাতে নিজ গৃহে ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে বিষধর সাপে কাটলে পরেরদিন সকালে তাকে যশোর ২৫০ শশয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে কি সাপে কেটেছে সে বিষয়ে স্পষ্টভাবে পরিবারের কেউ কিছু বলতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী বলেন, সাপে কাটার এ ঘটনাটি তাদের পরিবারের কেউই আমাদেরকে জানায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি জানতে পারি। তিনি বলেন, সাপে কাটার পরদিন সকালে যশোর সদর হাসপাতালে রাবেয়ার মৃত্যু হয়।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.