Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৬

‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৪০) হত্যা মামলায় সাব্বির হোসেন সুমন ওরফে ‘মেছো সুমন’ এবং রঘুরামপুর গ্রামের রোহিতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মেছো সুমন ধর্মতলা এলাকার শহিদুজ্জামানের ছেলে এবং রোহিত রঘুরামপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের দিন মঙ্গলবার সাইদ সরদারের সঙ্গে অভিযুক্তদের একাধিকবার মোবাইল ফোনে কথা হয়। তদন্তে আরও জানা যায়, মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে নেয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি ঝোপে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাইদ সরদার মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের কামগাজীর পুকুরপাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া রোহিত ও মেছো সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.