Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদার টাকা নিয়ে বিরোধে মার খেলেন এমপি আজিজের এপিএস!

banglarbhoreBy banglarbhoreMay 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে মারধরের শিকার হয়েছেন যশোর-৫ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের এপিএস (সহকারী একান্ত সচিব) হারুন অর রশীদ। মারধর করার অভিযোগ এনে তিনি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর উপজেলার ঘোপসেনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘোপসেনা এলাকায় চাঁদার টাকা ভাগাভাগি করছিলেন সংসদ সদস্য আজিজুল ইসলামের এপিএস হারুন অর রশীদ ও তারই সহচর আসাদুজ্জামান আসাদ। এ সময় টাকা-পয়সার হিসেব না মেলায় এপিএস হারুনকে কিল, ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আসাদুজ্জামান আসাদ। তিনি আরও জানান, মূলত চাঁদার টাকা ভাগ নিয়ে গোলযোগ হয়েছে। নিজেদের মধ্যে সেই আলোচনা শোনা গেছে। এ ঘটনায় এপিএস হারুন থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, এপিএস হারুন অর রশীদকে মারপিট করা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এপিএস হারুন অর রশীদ বলেন, ‘চাঁদার টাকার কোনো বিষয় না। আমি রাত ১২টার দিকে গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। তখন আসাদুজ্জামান আকস্মিক আমার গতিরোধ করে। কোনও কারণ ছাড়াই আমাকে আঘাত করে এবং আমার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমার সম্পর্কে খোঁজ নেন। আমার এমপির মতো আমিও কোনও অনিয়মের সঙ্গে নেই। একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.