Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাতাল শ্রমিক মেশকাত হত্যা ভাড়াটিয়া খুনি শাহীন আটক

banglarbhoreBy banglarbhoreমে ১৩, ২০২৪Updated:মে ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহীনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহীন সাতক্ষীরা জেলার সদর থানার ঝাউডাঙ্গা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার জোকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় সনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে রিক্তা পারভীন ও নিজাম সরদার নামে দুইজনকে অটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে অভিযুক্ত শাহীনকে সনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহীন জানিয়েছে, মেশকাতের সঙ্গে নাজমা নামে এক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। এক বছর আগে নাজমা সৌদি আরব চলে যায়। সেখান থেকে নিয়মিত মেশকাতকে টাকা পাঠালেও আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেশকাতকে হত্যার পরিকল্পনা করে নাজমা। এরপর মেশকাতকে হত্যার জন্য নাজমা তার পরিচিত রিক্তাকে দায়িত্ব দেয়। রিক্তার সহায়তায় সে এই হত্যাকাণ্ড ঘটায়। আসামির কাছ থেকে মেশকাতের হত্যায় ব্যবহৃত চাকু ও ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে কিালক করুন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.