Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৭, ২০২৬Updated:ফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে তার নিজ জেলা যশোরে। মঙ্গলবার দুপুরের পরে এ খবর শোনার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা জড়ো হন শহরের লাল দীঘিস্থ দলীয় কার্যালয় চত্বরে। সেখানে নেতাকর্মীরা স্লোগানের সঙ্গে একে অপরকে রঙ দিয়ে রাঙিয়ে তোলেন নিজেদের। পাশাপাশি একে অন্যকে মিষ্টি বিতরণ করা করেন।

পরে বিকেল ৫টায় জেলা বিএনপির ব্যানারে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে দড়াটনা, মুজিব সড়ক, জর্জ কোর্ট মোড় ও মাইকপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নতুন প্রতিমন্ত্রীর নামে বিভিন্ন স্লোগান দেন এবং পরে নতুন প্রতিমন্ত্রীর প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা বলেন, এই গুরু দায়িত্ব অনিন্দ্য ইসলাম অমিতকে যেমন আরও শাণিত করবে, তেমনি যশোরসহ সমগ্র অঞ্চলের উন্নয়নের গতি পাবে এবং মানুষের কল্যাণ হবে। তারা এজন্য দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন দলের জেষ্ঠ্য নেতা ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ। তিনি বলেন, তারেক রহামান অমিতকে প্রতিমন্ত্রী পদে নিযুক্ত করায় আমরা অভিনন্দন জানাই। তবে দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে আনন্দে রঙ না মেখে আগামীতে জাতীয়তাবাদী দল কী করে শক্তিশালী হয় সে জন্য ভূমিকা রাখতে হবে।

এ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ

মে ২৪, ২০২৬

কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মে ২৪, ২০২৬

জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.