Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে তাদের দু’দেশ ইমিগ্রেশন রোড বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, স্বদেশে ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়েছিলো। পরে সে দেশের পুলিশের হাতে আটক হলে তাদেরকে আদালত থেকে সে দেশের বিভিন্ন সেল্টার হোমে রাখা হয়। পরে দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ও বিশেষ ট্রাভেল পারমিটে স্বদেশে ফেরার অনুমতি দেয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের পরবর্তী প্রয়োজনীয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু-কিশোরদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার কর্মীদের কাছে হস্তান্তার করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান-থানা থেকে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ জন, রাইটস যশোর ১০ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন ফেরত আসা শিশু-কিশোরদের নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিজেদের জিম্মায় গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

হস্তান্তরকৃত শিশু-কিশোররা হলো-কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গাগলা এলাকার মরাগাগলা গ্রামের উকিল আমিন ওরফে রুহুল আমিনের মেয়ে অর্জিনা ওরফে রোকসানা খাতুন একই গ্রামের মোহাম্মদ আলী ওরফে রুহুল আমিনের মেয়ে হাওয়া মনি, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গাঙ্গেরহাট এলাকার কুচচন্দ্রাখানা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে সোমা খাতুন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাখারগঞ্জ এলাকার পঞ্চায়েততড়ি গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল মোতালেব, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার, গাঙ্গেরহাট এলাকার কুচচন্দ্রাখানা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রাহুল, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বর্ডারহাট এলাকার কুটিচন্দ্রাকানা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে নূর নবী, রংপুর জেলার সদর থানার স্বাদাপুষ্করিণী এলাকার ফতেপুর উত্তর জানকি গ্রামের জতীন চন্দ্র রায়ের ছেলে চয়ন চন্দ্র রায়, একই গ্রামের বুলু চন্দ্র রায়ের ছেলে গোভির চন্দ্র রায় ও বন্ধন চন্দ্র রায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তিয়েরখালী এলাকার লাখোনা গ্রামের শাহিন তালুকদারের ছেলে সাব্বির তালুকদার, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হিজলদি মাঠপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম দুখীর ছেলে তামিম হোসেন, সাতক্ষীরা জেলার সদর থানার বোয়কারি এলাকার খোলিনগর বোয়কারি গ্রামের আব্দুল আলীম বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস, যশোর জেলার মনিরামপুর থানার তেতুলিয়া গ্রামের মনিরুল হাসানের ছেলে হোসিফা হাসান ওরফে আবু হুজাইফা, বাগেরহাট জেলার রামপাল থানার ভাকোটমারি গ্রামের অশোক মন্ডলের ছেলে হৃদয় মন্ডল, নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর মাধাপাড়ার নাসির গোপা মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, একই থানার নয়াগ্রাম এলাকার বরাইপাড়া গ্রামের ইছানুর মন্ডলের ছেলে রিহান মন্ডল, নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষ্মীপাশা এলাকার খালিশখালি গ্রামের সাজ্জাদ মুন্সীর ছেলে আব্দুল আলী মুন্সী, যশোর জেলার মনিরামপুর থানার তেতুলিয়া গ্রামের মনজুর হাসানের ছেলে মোসাদ হাসান, নড়াইল জেলার কালিয়া থানার জামড়িডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে সামাউল শেখ, বাগেরহাট জেলার সদর থানার চুলকাটি এলাকার সাইদপুর গ্রামের আফজাল মোড়লের ছেলে ওসমান মোড়ল, যশোর জেলার নওয়পাড়া থানার চাটখিল এলাকার পশ্চিম খিলপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাবনুর খাতুন, নাটোর জেলার সিংড়া থানার কোলম এলাকার বিজয়নগর গ্রামের হানিফ মন্ডল ওরফে নজরুল ইসলামের মেয়ে নানজিন নাহার তিথি, কুমিল্লা জেলার বুড়িচং থানার হোসেনপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে আয়েশা আক্তার, খুলনা জেলার পাইকগাছা থানার কাশিমনগর গ্রামের উত্তম কুমার দাসের ছেলে জয় দাস ও মেয়ে পুষ্পিতা দাস, খুলনা জেলার কয়রা থানার ৩নং ওয়ার্ডের মঠবাড়ি গ্রামের হেলাল গাজীর ছেলে নাহিদ হাসান, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাদুরতলা গ্রামের মিলন গাজীর মেয়ে তানজিলা আক্তার ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার খালপাড় এলাকার জোরবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাসেল মিয়া।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.