খুলনা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় রোববার রাতে এক গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে এবং হাত-পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। প্রতিবেশীরা গতকাল ভোরের দিকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
গৃহবধূর ছেলে ও স্থানীয়রা জানান, কাঁচামালের ব্যবসায়ী ওই গৃহবধূর স্বামী ঘটনার রাতে বাড়িতে ছিলেন। আর পড়ালেখার জন্য তাদের ছেলে মেয়েরা বাইরে থাকেন। ওই রাতে দুর্বৃত্তরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে বাড়িতে ঢোকে। গতকাল ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় আঠা দিয়ে তার চোখ ও মুখ লাগানো ছিল। তার হাত ও পা বাঁধা ছিল। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তাদের অভিযোগ।
ওই নারীর ছেলে বলেন, বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে। মায়ের চিকিৎসার জন্য তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
গতকাল দুপুরে এ প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন। তার স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক সুমন রায় বলেন, এক নারী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযেগে তাকে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস ময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

