Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও
  • খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি
  • যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত
  • যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও

banglarbhoreBy banglarbhoreজুন ২, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও
Share
Facebook Twitter LinkedIn

মেহেরপুর সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার বামুন্দী বাজারে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও স্থানীয়রা কেউ তাকে উদ্ধার না করে মুঠোফোনে ভিডিও ধারণ করায় ব্যস্ত ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে পাঁচ সদস্যের একটি চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বামুন্দী বাজারের একটি টায়ারের দোকানের তালা খুলে টায়ার বের করে পিকআপে তুলছিল। বিষয়টি টের পেয়ে বাজারের নৈশপ্রহরী ও ব্যবসায়ীরা চোর চক্রের সদস্যদের ধাওয়া করেন।

এ সময় চক্রের অন্য সদস্যরা পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত উপস্থিত জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে বামুন্দী বাজারের এক ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, পিটুনির পর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি দীর্ঘক্ষণ সেখানে পড়ে ছিলেন।

সে সময় আশপাশের উৎসুক মানুষ তাকে উদ্ধারের চেষ্টা না করে মুঠোফোনে ভিডিও ধারণ করায় ব্যস্ত ছিলেন। পিপাসার্ত ওই ব্যক্তিকে কেউ একটু পানি পর্যন্ত দেননি। বিষয়টি যে কতটা ভয়াবহ ও মর্মান্তিক, তা উপস্থিত সাধারণ মানুষ অনুধাবনও করতে পারছিলেন না।

খবর পেয়ে গাংনী থানা-পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বামুন্দী বাজারের চা দোকানি সামিম হোসেন বলেন, মারধরের পর সকাল ৯টা পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন। কিন্তু স্থানীয় কেউ তাকে হাসপাতালে নেয়া বা উদ্ধারের চেষ্টা করেনি। সময়মতো হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার প্রাণ বাঁচানো যেত।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস গণমাধ্যমকে বলেন, চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি

জুন ২, ২০২৬

যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত

জুন ২, ২০২৬

যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.