বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা সদস্যরা অভিযান চালিয়ে ষোলটি কাঁচা সবুজ গাঁজা গাছসহ একজনকে আটক করেছে।
১ জুন সদরের উত্তর ডহর সিংহা বিলচাচী এলাকার রফিকুল ইসলামের নার্সারীতে অভিযান চালান ডিবি যশোরের এসআই রকি মন্ডলসহ একটি আভিযানিক দল।
এ সময় তারা নার্সারির ষোল টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধারসহ উত্তর ডহর সিংহা গ্রামের ডাবলু হোসেন (৩৫) কে আটক করের।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

