Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় এক ব্যক্তির টিপসই নিয়ে ভুয়া কাগজ তৈরির অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
চৌগাছার আলোচিত হায়দার আলীকে আটক রেখে অচেতন করে তার টিপসই নিয়ে জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত বুধবার নিহত হায়দার আলীর স্ত্রী যশোরের উপশহর ৭ নম্বর সেক্টরের বাসিন্দা লতিফা হায়দার ১০ জনের নামে মামলাটি করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের শহিদুল ইসলাম, বাদে খানপুর গ্রামের রাজিব হোসেন, পুড়াপাড়ার রোকনুজ্জামান, রোকনুজ্জামানের স্ত্রী সুফিয়া খাতুন, হাসিবুল ইসলাম, বাদে খানপুর গ্রামের স্ত্রী হামিদা বেগম, তিন ছেলে মাসুম হোসেন ও মজনু মিয়া, একই এলাকার সাহিদা বেগম।
লতিফা হায়দার মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী হায়দার আলী এক শিক্ষিত এবং সচেতন লোক ছিলেন। বিবাদীদের সাথে তাদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ ছিল। তারই জের ধরে বিবাদীদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন লতিফা হায়দার। সে কারণে তারা চরমভাবে ক্ষিপ্ত হন। গত বছরের ১ অক্টোবর তার স্বামী অসুস্থ হলে জোর পূর্বক বিবাদীরা নিয়ে তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। সেখানে হায়দার আলীর অজান্তে তার হাত দিয়ে ফাঁকা কিছু স্ট্যাম্প বা কাগজে টিপসই করিয়ে নেন আসামিরা। আর সেখানেই আসামিদের নির্যাতনে চিকিৎসাধীন থাকাবস্থায় হায়দার আলী মারা যান। এরপরে তাদের স্বাক্ষর করা কাগজে জালজালিয়াতির মাধ্যমে লতিফা হায়দারকে তালাক দেয়া এবং বিভিন্ন ধরনের দলিল সৃষ্টি করেছে। সে কারণে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাদীর স্বামী হত্যাসহ আরো কয়েকটি মামলা করেছেন আসামিদের বিরুদ্ধে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.