Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় চাচা-ভাতিজাসহ ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ

banglarbhoreBy banglarbhoreApril 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে আপন চাচা-ভাতিজা রয়েছেন। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শার্শা-ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচন-২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং তার আপন ভাতিজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল।

আগামী ২১ মে ২য় ধাপে যশোরের চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলা পরিষদের ভোটগ্রহণ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল এসএম হাবিবুর রহমান ও তার ভাতিজা এসএম সাইফুর রহমান বাবুল রিটার্নিং কর্মকর্তার কাছে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

এদিন, তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্র্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান পৌর কাউন্সিলর পদে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়ন বাতিল হয়।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি রিপা খাতুন এবং উপজেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.