Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় মডেল মসজিদ নির্মাণ ও ব্যবসায়ীদের সমস্যা নিরসনে মতবিনিময়
  • মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৮, ২০২৬

চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় জামায়াতের নারীকর্মী হেনস্তা ধানের শীষের ৬ কর্মীকে জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার দুটি ঘটনায় ধানের শীষের ছয় কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এবং একজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাতজনের স্বশরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন-চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের মুক্তারপুর ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ঘটনায় হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারীকর্মী) দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন করে। যা শাস্তিযোগ্য অপরাধ। রোববার অভিযুক্তরা স্ব-শরীরে হাজির হলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।

এদিকে, চৌগাছায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন, খাতা, কাগজপত্রাদি কেড়ে নেয়। অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫(গ) ও ১৫ (ঘ) বিধির লঙ্ঘন। যা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায়া তাদেরকেও একইভাবে ৮ ফেব্রুয়ারি স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। রোববার স্ব-শরীরে ট্রয়ালে শুনানি শেষে শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা, মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় মডেল মসজিদ নির্মাণ ও ব্যবসায়ীদের সমস্যা নিরসনে মতবিনিময়

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.