Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreApril 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলামকে (৪৪) আটক করে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেন মণ্ডলের ছেলে ও পেশায় ভ্যানচালক।

জানা যায়, মেয়েটি অভিযুক্ত রবিউল ইসলামের পাশাপাশি ঘরে বসবাস করতো। সোমবার রাতে রবিউল ইসলামের স্ত্রী ও মেয়েটি রবিউল ইসলামের ঘরের বারান্দায় শুয়ে ঘুমাচ্ছিল। স্ত্রী ঘুমিয়ে পড়লে রবিউল ইসলাম শিশুটিকে মোবাইলের নাম্বার বের করার কথা বলে ঘরের ভেতরে ডেকে নেয়। এ সময় শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি নিজেদের ঘরে গিয়ে তার মাকে জাপটে ধরে কান্নাকাটি করে। ঘটনা জানার পর মেয়েটির বাবা-মায়ের সঙ্গে রবিউল ইসলামের ধস্তাধস্তি হয়। তাদের চিৎকারে অন্য বাসিন্দারা ছুটে আসেন। পরে তারা রবিউল ইসলামকে আটকে রেখে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। এবং শিশুটিকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওসিসিতে রেফার্ড করা হয়েছে।

মামলার বাদী শিশুটির বাবা বলেন, আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই। তার সর্বোচ্চ শাস্তি চাই।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আসামি রবিউলকে আদালতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.