চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।
অভিযুক্ত চারজনকে মেলার উন্মুক্ত স্থানে অশ্লীল নৃত্য করার দায়ে প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হাজিপুর মুনদিয়া গ্রামের লিমন হোসেন (১৯), শামীম হোসেন (২০), কালিগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রিফাত (১৮) এবং একই থানার কাশিপুর গ্রামের সম্রাট হোসেন (২১)। অভিযানকালে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এদিকে গত শনিবার রাতে মেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওই দিন মাদক ও জুয়ার আসর থেকে ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে মোট পাঁচজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এসিল্যান্ড তাসমিন জাহান তাদের সকলকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।
শিরোনাম:
- চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
- কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
- গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
- প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
- যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
- যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
- যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
- দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর

