চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চার সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।
অভিযুক্ত চারজনকে মেলার উন্মুক্ত স্থানে অশ্লীল নৃত্য করার দায়ে প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হাজিপুর মুনদিয়া গ্রামের লিমন হোসেন (১৯), শামীম হোসেন (২০), কালিগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রিফাত (১৮) এবং একই থানার কাশিপুর গ্রামের সম্রাট হোসেন (২১)। অভিযানকালে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এদিকে গত শনিবার রাতে মেলায় জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ওই দিন মাদক ও জুয়ার আসর থেকে ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে মোট পাঁচজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এসিল্যান্ড তাসমিন জাহান তাদের সকলকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।
শিরোনাম:
- যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
- যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
- অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
- সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
- লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
- প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
- বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
