Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছার বল্লভপুর বাওড়ে মাছ আহরণ শুরু

banglarbhoreBy banglarbhoreJuly 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়ের মাছ আহরণ শুরু হয়েছে। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ^াস, চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেনের উপস্থিতিতে মাছ ধরা শুরু করে বাওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা। ইতোপূর্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা বাওড় দখলের চেষ্টা, মাছ ধরতে বাধা, জাল কেটে দেয়া ও প্রাণনাশের হুমকি দেয়ায় জেলা প্রশাসক কাছে অভিযোগ দেয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশে সমিতির সদস্যদের নির্বিঘ্নে মাছ আহরণে সহায়তা করে স্থানীয় প্রশাসন।

বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ^াস জানান, বল্লভপুর বাওড় জলমহালটি ভূমি মন্ত্রণালয় থেকে ৬ বছর মেয়াদে ইজারা নিয়ে চাষাবাদ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। গত ২১ জুন বাওড়ের মাছ ধরার প্রস্তুতি নেয় সদস্যরা। এসময় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে সমিতির সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে প্রায় ৭ লাখ টাকার জাল কেটে নষ্ট করে দেয়। একই দিন মোবাইল ফোনে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়। এরপর ২৩ জুন রাতে সন্ত্রাসীরা বাওড় দখলের হানা দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ও মাছ ফেলে পালিয়ে যায়। সমিতির সদস্যদের অব্যাহতভাবে হুমকি ও বাওড় দখলের চেষ্টা করছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। বুধবার জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ও থানার উর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিতিতে বল্লভপুর বাওড়ে মাছ আহরণ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বুধবারের মাছ আহরণ কার্যক্রম ব্যহত করার জন্য মঙ্গলবার দিবাগত রাতে (২জুলাই) সমিতির সদস্যদের জাল কেটে নষ্ট করে দিয়েছে। বিকল্প ব্যবস্থায় বুধবার মাছ আহরণ শুরু করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.