Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার
  • মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনরায় যাদের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে: নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৭, ২০২৫Updated:সেপ্টেম্বর ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তার পরিণতি কি হয় ১/১১ এর সময় আমরা সেটি দেখেছি। তথাকথিত নির্বাচিত শেখ হাসিনার আমলেও তার পরিণাম ভোগ করেছি। সে কারণে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনের কথা বলছে। সেটি যেন তেন কোন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে জনগণ যেন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। জনরায় যাদের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে।

গুরুতর অসুস্থ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদীয় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় যশোর জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। রোববার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটলের মধ্য দিয়ে যদি ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পায় সেটি জাতির জন্য খুবই দুর্ভাগ্য জনক। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে, কেউ ধর্মের দোহাই দিচ্ছে, কেউ সংস্কারের কথা বলছে। কিন্তু বিএনপি প্রথমেই সংস্কারের কথা বলে।

তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিল বলেই শত প্রতিকূলতার মধ্য দিয়ে আজও টিকে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের চেষ্টা করেও সফল হতে পারেনি। এটাই বিএনপির সবচেয়ে বড় সফলতা। আগামীতে যতই প্রতিকূলতা আসুক না কেন? কোন ধর্ম ব্যবসায়ীর ফাঁদে পা দেয়া কিংবা উস্কানীমূলক কাজে পা না দিয়ে দলীয় নেতাকর্মীদের দলকে আরও সুসংগঠিত করে কিভাবে জনমত নিজেদের পক্ষে আনা যায় সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান প্রমুখ।

জনরায় তারা থাকবে নার্গিস বেগম পক্ষে সরকার গঠন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.