Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা 
সাতক্ষীরার শ্যামনগরে সনাতনী সম্প্রদায়ের নারীরা অব্যাহত হুমকির মুখে মানববন্ধন করে জীবনসহ সহায় সম্পত্তি রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে প্রায় তিন শতাধিক নারী বেলা ১১টা থেকে দুই ঘন্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেয়।

সনাতনী সম্প্রদায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ। মানববন্ধনে অংশ নিয়ে এসব নারীরা জানান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু’দিন আগে থেকে তিন চারজন নেতা তাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। পৌর পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডলসহ অপর কয়েকজন নেতৃত্বাস্থানীয় ব্যক্তির মাধ্যমে ওইসব নেতারা কেন্দ্রে না যাওয়ার পাশাপাশি তাদেরকে ধানের শীষে ভোট দিতে নিষেধ করে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই নেতারা নিজস্ব অনুসারী দিয়ে তাদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানিয়ে তারা থানায় সাধারণ ডায়েরি করার পর ওই নেতারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমতাবস্থায় ওইসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিচারাধীন পরিতোষ মন্ডলের বসতভিটা দখলে নেয়ার পায়তারা শুরু করে। যার অংশ হিসেবে তাদের নির্দেশে ফজলুল হক, লিয়াকত আলী এবং শোকরসহ ১২/১৪ জন উঠতি বয়সী তরুন প্রতিনিয়ত এলাকায় যেয়ে হুমকি-ধমকিসহ ভীতি প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করাসহ জীবনহানী ও জমিজায়গা দখলের হুমকি দিচ্ছে।

এমতাবস্তায় মানববন্ধনে অংশগ্রহনকারী নারীরা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করাসহ পরবর্তীতে তাদের লেলিয়ে দেয়া অনুসারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূর্ব পুরুষের জম্মস্থান বাংলাদেশে তাদের বসবাস নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান।

এ সব বিষয়ে অন্যদের সাথে কথা বলা না গেলেও লিয়াকত আলী বলেন কোন নেতার হয়ে তারা কাজ করছেন না। উক্ত নেতারা তাদের নিকটাত্মীয় তাই যোগাযোগ রয়েছে। তবে পরিতোষ মন্ডলের সাথে জমি-জমা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে বলে তিনি স্বীকার করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.