বাংলার ভোর প্রতিবেদক
ইয়োগা দিবস ২০২৬ উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর ইয়োগা প্রশিক্ষণের আয়োজন করেছে।
শনিবার সকালে ও বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে শহরের ১৫০ জন নারীদের নিয়ে দুই শিফটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ইয়োগা স্পেশালিস্ট তাহ্সিনা তাসনিম খান।
এর আগে ইয়োগার উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষণ তাহ্সিনা তাসনিম খান।
এদিন সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান রন্ধনশিল্পী কল্পনা রহমান,
জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জয়তী ব্যবসাকেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন,
জয়তী সোসাইটির জিম সেন্টারের প্রশিক্ষক কহিনুর বেগম ও দিপা বিশ্বাসসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।

