Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা অক্টোবর ২৭, ২০২৫

জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন সমন্বয়কারী রায়হান সিদ্দিকী। আর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক মাহতাব নাসির পলাশ। এছাড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।

যশোর থেকেই চলতি জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। এই ভেন্যুতে তিনটি জেলা ছাড়াও অংশ নেবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ভেন্যু থেকে শীর্ষ দু’টি জেলা ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে। এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

যশোর ভেন্যুতে খেলবে আলফা ও ব্রাভো গ্রুপ। আলফা গ্রুপটি হচ্ছে জেলা পর্যায়ের দলগুলোকে নিয়ে। দলগুলো হচ্ছে স্বাগতিক যশোর জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

ব্রাভো গ্রুপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে। এই গ্রুপে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারর্সিটি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয় ও বি, কে এস, পি।

আজ সকাল সাড়ে সাতটা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। একই দিন বিকেল চারটায় উদ্বোধন অনুষ্ঠান।

জাতীয় প্রতিযোগিতা বাস্কেটবল সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.