Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

banglarbhoreBy banglarbhoreJuly 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.5287037, 0.48006645); modeInfo: ; sceneMode: 256; cct_value: 5346; AI_Scene: (-1, -1); aec_lux: 67.266266; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 41;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মোবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন, বেনাপোল স্থল বন্দরের পরিচালক ও উপ-সচিব শামীম হোসেন রেজা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি বেনাপোল কাস্টমস হাউসের কনফারেন্স হলে কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে করেন। বৈঠকে কাস্টমস কার্যক্রমের গতিশীলতা, রাজস্ব আদায়ে দক্ষতা বৃদ্ধি, সীমান্তবর্তী বাণিজ্য প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেয়ার মানসিকতা নিয়ে দ্রুত সময়ে পণ্য খালাসের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেদিকে আমরা নজরদারি করছি। তিনি আরো বলেন, কাস্টমস হাউজে সার্ভার সমস্যা একটি জাতীয় সমস্যা, এটি পরিবর্তন করে আমরা নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছি। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেয়া হলে তাদের পক্ষ থেকে অভিযোগ কম আসবে। সেদিকে আমরা ফোকাস দিচ্ছি। স্থলপথে সুতা আমদানি বিষয়টি ব্যবসায়ীরা চাইলে আমরা সেটি বিবেচনা করবো।

পরে তিনি স্থানীয় বন্দর ব্যবহানকারী সংগঠন বেনাপোল সিঅ্যাণ্ড এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথেও মতবনিমিয় করেন।

এর আগে, চেয়ারম্যান আবদুর রহমান খান বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চেয়ারম্যানের জাতীয় জাতীয় রাজস্ব বোর্ড পরিদর্শন বেনাপোল বন্দর বোর্ডের রাজস্ব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.