Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ
  • নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা
  • সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার
  • জীবননগরে মাঠ থেকে অচেতন রক্তাক্ত যুবক উদ্ধার
  • বাল্যবিয়েকে ‘না’ বলুন : মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রা
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

জাসদ নেতা অশোক রায়ের শোকসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
জাসদ নেতা অশোক রায়ের শোকসভা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী।

জেল খেটেছেন কিন্তু কোন প্রলোভন তাকে জাসদের রাজনীতি থেকে বিচ্যুত ঘটাতে পারেনি। নির্লোভ ও সাদা মনের অধিকারী এই মানুষটি সব সময় যুক্ত ছিলেন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে।

দীর্ঘ ৬০ বছর রাজনীতির সাথে যুক্ত থেকে মানব মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। ছিলেন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার শোকসভায় এসব কথা বলেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম।

শনিবার বেলা ১১টায় জেলা জাসদের উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যডভোকেট রবিউল আলম।

শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, জাসদের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মোহাম্মদ আমিন মানিক, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা ও জেলার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, ছাত্রলীগের জেলা সভাপতি তাজুল ইসলাম, অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, ডক্টর অহেদুল ইসলাম, প্রয়াত অশোক কুমার রায়ের কন্যা অরন্য দ্যুতি রায় প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেলা ফুটবল দলের অধিনায়কের জমি দখলের অভিযোগ

নড়াইলে ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও ব্যাংক হিসাবে ঢুকছে টাকা

সুন্দরবনে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র ও জিম্মি জেলে উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.