Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জিএসটির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ
banglarbhoreBy banglarbhoreমে ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

যবিপ্রবি সংবাদদাতা

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। শিক্ষার্থীরা রোববার রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন।

রোববার সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘সি’ ইউনিটের ফলাফল তুলে দেয়া হয়। পরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৩৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে ২১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে ভর্তির ন্যুনতম যোগ্যতা অর্জন করেছেন। যার হিসাবে পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে ০.০২ শতাংশ তথা ৭ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটির ওয়েবসাইট https://gstadmission.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মো. রাশেদ ফরাজি। কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেছেন, তার রোল নং ৫০১৯৬৩ এবং কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া ৮৫ নম্বরের উপরে ২ জন, ৮০ নম্বরের উপরে ২৯ জন, ৭৫ নম্বরের উপরে ১৬৭ জন, ৭০ নম্বরের উপরে ৫৮৬ জন, ৬৫ নম্বরের উপরে ১৪৭৭ জন, ৬০ নম্বরের উপরে ২৯৩২ জন, ৫৫ নম্বরের উপরে ৫০০৩ জন, ৫০ নম্বরের উপরে ৭৬২৭ জন, ৪৫ নম্বরের উপরে ১০৬৯৩ জন, ৪০ নম্বরের উপরে ১৪০১৩ জন, ৩৫ নম্বরের উপরে ১৭৪৯৩ জন এবং ৩০ নম্বরের উপরে ২১২৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। গত ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯টি আসন রয়েছে। ইতোমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.