Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
  • সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র
  • জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৬

জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে টিসিবি পণ্যে নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার বিক্রির অভিযোগ উঠেছে। পন্যের মান ভালো না হওয়ায় টিসিবি কার্ডধারী অনেকেই মালামাল কিনতে আপত্তি জানিয়েছেন। বিশেষ করে নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার নিতে আপত্তি জানিয়েছেন উপকারভোগীরা।

রোববার উপজেলার উথলী ইউনিয়নের টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৬৬৮ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার স্বর্ণা কোম্পানির লাল রঙের রাইস ব্রান তেল, গায়ে মাখা মেরিল সাফরোন সাবান, চাকা কাপড় কাচা সবান ও সাফ কোম্পানির ডিটারজেন্ট পাউডার বিক্রি করা হচ্ছে।

অন্যান্য পণ্যের কোন অভিযোগ না থাকলেও নিম্নমানের সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা বলছেন এগুলো অত্যন্ত নিম্নমানের।

উপজেলার উথলী গ্রামের আবুল হোসেন বলেন, আমরা গরীব মানুষ, কিছু টাকা সাশ্রয়ের জন্য টিসিবি কার্ড করেছিলাম। চাল, ডাল, তেল চিনি এসব আমাদের জন্য ভালো ছিলো। কিন্তু ইদানিং দেখছি এটার সাথে গায়ে মাখা ও কাপড়কাচা সাবান এবং ডিটারজেন্ট পাউডার বিক্রি করছে। এর জন্য বাড়তি টাকা দেয়া লাগছে। এই সাবান ও পাউডার একেবারেই বাজে।

এগুলো দিয়ে কাপড়ে ফেনা হচ্ছে না। পরিষ্কারও হচ্ছে না। কাপড়চোপড় আরও নষ্ট হয়ে যাচ্ছে। শিয়ালমারি গ্রামের পুষ্পরাণী বলেন, আগে ৫৪০ টাকায় চাল-ডাল, চিনি ও তেল বিক্রি করতো। এটা আমাদের জন্য সুবিধা ছিলো। কিন্তু এটার সাথে সাবান ও পাউডার দিয়ে এখন ৬৬৮ টাকা নিচ্ছে। সবান ও ডিটারজেন্ট পাউডার একেবারেই নিম্নমানের।

টিসিবি ডিলার সলিমুল্লাহ পাভেল বলেন, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। এতদিন চাল, ডাল, চিনি ও তেলের মান নিয়ে কোন অভিযোগ আসেনি। কিন্তু ইদানীং টিসিবি পণ্যের সাথে সাবান ও ডিটারজেন্ট পাউডার যুক্ত হওয়ার পর থেকে অনেকেই এখন অভিযোগ করছেন। সাবান ও ডিটারজেন্ট পাউডার নিতে আপত্তি জানাচ্ছেন উপকারভোগীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.