Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
  • সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস বিজিবি’র
  • জীবননগরে নিম্নমানের টিসিবি পণ্য বিক্রির অভিযোগ
  • চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৮, ২০২৬

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
Share
Facebook Twitter LinkedIn

ফকিরহাট সংবাদদাতা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১৯৩ কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার মোট ১৯৩ টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এদিন প্রায় ১৫ হাজার শিশু এই ক্যাপসুল গ্রহণ করে।  


এদিন সকালে টাউন-নওয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সাগর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ কামাল হোসেন, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রশিদা সুলতানাসহ বিভিন্ন স্বাস্থ্যকর্মি উপস্থিত ছিলেন।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সাগর জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও অপুষ্টি দূর করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান বলেন, নির্দিষ্ট বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক বিকাশের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপি এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.