Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
  • শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!
  • মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা
  • সাতক্ষীরায় কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
  • আইজিপির উপহার পেলেন কর্তব্যরত অবস্থায় জীবনদানকারী পুলিশ পরিবার
  • দীর্ঘ বন্ধের পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
  • মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে বাজারে লিজা স্টোর নামের একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৫ টার দিকে ৪ জন সংবদ্ধ চোর দোকানের তালা ভাঙ্গতে শুরু করে। এরপর একজন দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে সব টাকা ও দামি সিগারেট ব্যাগে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

বুধবার সকালে দোকানে এসে দেখি শার্টারের তালা ভাঙ্গা ও ভিতরের মালামাল সব এলোমেলো। নগদ দেড় লক্ষাধিক টাকা, ক্যাশবাক্স থেকে কিছু খুচরা টাকা ও দামি সিগারেট চুরি হয়ে গেছে। নগদ দেড় লক্ষাধিক টাকা ও আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান। এই বিষয়ে জীবননগর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

একই রাতে পার্শ্ববর্তী রানা ট্রেডার্স নামের একটি কীটনাশক ব্যবসায়ীর দোকানে তালা ভাঙ্গার চেষ্টা করে চোরেরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, উথলী বাসস্ট্যান্ড বাজারে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। এখনে ৩ জন নাইটগার্ড রাখা আছে।

সারারাত ডিউটি করে ভোরের দিকে তারা ঘুমিয়ে যায়। চোর চক্রের সদস্যরা এই সুযোগ কাজে লাগিয়ে ভোরের দিকে এই কাজ করেছে। চুরির ঘটনায় আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মার্চ ১১, ২০২৬

শ্যামনগর থানায় শাহ আলমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও অস্ত্র লুট!

মার্চ ১১, ২০২৬

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.