জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ।

চাল বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইসমাইল হোসেন, রায়পুর ইউনিয়নের ট্যাগ অফিসার গিয়াস উদ্দিন তুষার এবং রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফাহিম মুনতাছির।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আল আমিন, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিব, নজরুল ইসলাম ও ফারুক হোসেন, সংরক্ষিত নারী সদস্য কদবানু বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কামরুজ্জামান রনি, রায়পুর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল আমিন, দফাদার পারভেজ হোসেনসহ গ্রাম পুলিশ সদস্যরা।

উপস্থিত কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে স্বচ্ছতা বজায় রেখে এই চাল বিতরণ করা হয়েছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারের এই সহায়তা পেতে পারেন সে বিষয়ে ইউনিয়ন পরিষদ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।

রায়পুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version